Skip to content

টিআইবির গবেষণা > বাংলাদেশ জলবায়ু তহবিল কাজে লাগাতে কতটুকু সক্ষম

বাংলাভূমি ডেস্ক ॥
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য যে আর্ন্তজাতিক তহবিল গঠন হয়েছে সেখান থেকে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বড় অঙ্কের অর্থ দেবার প্রতিশ্রুতি রয়েছে। এই তহবিল দেয়া হবে মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে। কিন্তু সেই অর্থ সাহায্য কাজে লাগানোর মতো সক্ষমতা কতটা আছে তাদের? এই নিয়ে আজ এক গবেষনা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে দূর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ।

সংস্থাটির নির্বাহী পরিচালক, ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরির্বতনের মোকাবেলায় বাংলাদেশ সরকার নিজস্ব একটা তহবিল গঠন করেছে যেটার নাম জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। বিদেশ থেকে যে ক্ষতিপূরন বাবদ যে অর্থ আসার কথা সেটার পরিমান অনেক কম। এদিকে জাতীয় বাজেট থেকে যে অর্থায়ন হয়েছে তার একটা বিরাট অংশ প্রায় ৪০ শতাংশ পানি উন্নয়ন বোর্ড ব্যবহার করেছে। আমরা দেখার চেষ্টা করেছি যে টাকাগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর আমাদের মাপকাঠিতে সচ্ছতা জবাবদিহিতা রয়েছে কিনা। আমরা যদি সার্বিক চিত্রগুলো দেখতে পেয়েছি কিছু কিছু ইতিবাক দৃষ্টান্ত থাকা সত্তেও সার্বিকভাবে প্রশাসনের উল্লেখযোগ্য ঘাটতি বিদ্যমান।

কোন বিষয়গুলোতে আপনারা মনে করছেন যে সুশাসন নেই? জবাবে তিনি বলেন, মূলত প্রকল্প উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে জলবায়ু বিপন্নতার বিষয়টি বিবেচিত না হয়ে এখানে রাজনৈতিক প্রভাবের বিষয়টি বিবেচিত হয়। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা করার জন্যে স্থানীয়ভাবে লোকজন যেভাবে সম্পৃক্ত থাকার কথা ততটুকু নেই। অন্য একটা দিক হচ্ছে যে, প্রকল্প উন্নয়ন, প্রনয়ন বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে একটা ত্রিমুখি স্বার্থ কাজ করে। যেখানে ঠিকাদার, কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় প্রভাবশালীদের লোভের কারণে সেই সব কাজগুলো বাস্তবায়ন হয় না।

এই রকম ক্ষেত্রে যদি সচ্ছতার অভাব থাকে, সেটা অর্থ সাহায্য পাওয়ার ক্ষেত্রে কোন ধরণের প্রতিবন্ধকতা তৈরী করবে কি না?

জবাবে তিনি বলেন, আমরা সেই কারণগুলোই বিবেচনায় রেখে কাজ করছি। আমাদের নিজস্ব অর্থায়ন যখন ব্যবহার করছি তখন সেগুলোর উপরে আমাদের দক্ষতা এবং প্রশাসনকে প্রতিষ্ঠিত করতে না পারলে বিদেশী অর্থ যেটা আসে সেটাকে ক্ষতিপূরণ বলার যুক্তি তুলে ধরা সহজ হয়।

সূত্রঃ বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫