Skip to content

ব্রাজিলে নৌকাডুবিতে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৫

আন্তর্জাতিক ডেস্ক ॥
ব্রাজিলের উত্তরে নৌকাডুবিতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন। দেশটির পাবলিক সিকিউরিটি অফিস স্থানীয় সময় বুধবার জানিয়েছে, ৭০ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামাজনের ব্রাজিল অংশে জিনগু নদীতে ২২ আগস্ট রাতে নৌকাটি ডুবে যায়। প্রাথমিকভাবে ডুবে যাওয়ার কারণ জানা যায় নি। ভিক্টোরিয়া দ্য জিনগুর উদ্দেশ্যে রওনা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫