Skip to content

ঈদ উপলক্ষে বিশেষ নজরদারির নির্দেশ পুলিশ সদর দপ্তরের

বাংলাভূমি ডেস্ক ॥
ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য জঙ্গি হামলার আগাম খবর সংগ্রহের জন্য বিশেষ গোয়েন্দা নজরদারির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। এছাড়া জাতীয় ঈদগাহ্ ও সোলাকিয়া মাঠের পাশাপাশি প্রধান প্রধান নগরী, জেলা সদরসহ দেশব্যাপী সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়টিকে মাথায় রেখে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ঈদে ঘরমুখী মানুষ যেন কোন ধরনের বিড়ম্বনা বা ঝামেলা ছাড়াই প্রিয়জনদের কাছে যেতে পারে সেজন্য সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

সম্প্রতি রাজধানীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেয়া হয়। সভায় সকল পুলিশ কমিশনার, ডিআইজি ও সংশ্লিষ্ট পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর পাশাপাশি পুলিশকেও ইউনিফরম ও সাদা পোশাকে বাস, ফেরি ও রেল স্টেশন, পশুর হাট ও বিপণী বিতানগুলোতে অতিরিক্ত নজরদারী করতে নির্দেশ দেয়া হয়েছে। এ সময় তাদেরকে চাঁদাবাজ, পকেটমার, জালটাকা প্রস্তুতকারী, প্রতারক ও ছিনতাইকারীসহ সব ধরনের অপরাধীদের অপরাধ দমনে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সন্দেহভাজন জঙ্গি আস্তানার ওপর চলমান নিরাপত্তা নজরদারি ছাড়াও নিরাপত্তা বাহিনীরকে বিভিন্ন পর্যটনকেন্দ্র, রাজধানীর ট্রাফিক চলাচল, মহাসড়ক ও লঞ্চ টার্মিনালগুলোতে নজরদারী রাখতে বলা হয়েছে। অস্থায়ী কন্ট্রেল রুম, ওয়াচ টাওয়ার, জালটাকা সনাক্তকরণ মেশিনসহ রাজধানীর পশুর হাটগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া ঈদকে সামনে রেখে বিপুলসংখ্যক টাকা বহনের সময় পুলিশের সহায়তা চাওয়া হলে পুলিশ নিরাপত্তা দেবে। বাংলাদেশ প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫