Skip to content

ঈদযাত্রা: সড়ক ও জনপথের প্রকৌশলীদের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার ॥
ঈদের দিন ছাড়া সড়ক ও জনপথের প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এবার দুর্যোগ পরিস্থিতির কারণে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সেই সঙ্গে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রা মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা আশা করি গত ঈদের চাইতেও এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। কেননা ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নানা ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, সওজ এর ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী ডিকেএএম নাহীন রেজাসহ সড়ক বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫