Skip to content

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি ॥
গোপালগঞ্জের বেদগ্রামে একটি যাত্রীবাহী নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। অহত হয়েছে অন্তত ৩০ জন। রোববার (২৭ আগস্ট) ভোর রাত ৪টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পিরোজপুরের লাহুড়ি গ্রামের মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার শিশু সন্তান রাহাত মৃধা (৫)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, পিরোজপুরগামী গোল্ড লাইন পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে এক শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫