Skip to content

বন্ধুর সঙ্গে ফের রোমান্স করবেন কাজল

বিনোদন ডেস্ক ॥

কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমায় এ অভিনেত্রীর রীতিমতো রাজত্ব করে চলেছেন। আর তার বন্ধু দক্ষিণী সিনেমার সুপার স্টার তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)।

জানা গেছে, আবারো বন্ধুর সঙ্গে রোমান্স করবেন তিনি। রামা রাওয়ের বহুল প্রতিক্ষীত পরবর্তী সিনেমা ‘জয় লাভা কুসা’। এতে একটি আইটেম গানে নাচবেন কাজল।

যদিও এ বিষয়ে কাজল আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে কাজলের বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানিয়েছেন। এই আইটেম গানের জন্য কাজল ৪০ লাখ রুপি পারিশ্রমিক নেবেন বলেও জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, এর আগে রামা রাও অভিনীত জনতা গ্যারেজ সিনেমার আইটেম গানে নেচেছিলেন কাজল-রামা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫