Skip to content

পিকনিক করতে যেয়ে করাচির সৈকতে ডুবে ৩ সৌদি নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের বন্দর নগরী করাচির সৈকতের নিলাম পয়েন্টে ডুবে মারা গেছে সৌদি আরবের তিন নাগরিক।

পুলিশ বলেছে, মৃত ব্যক্তিদের মধ্যে একজন সৌদি কনস্যুলেটের ছেলে এবং অপর দুইজন কনস্যুলেটের কর্মী। তিন ব্যক্তির লাশ সাগর থেকে উদ্ধার করা হয়েছে এবং আগামীকাল সৌদি আরবে পাঠানো হবে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া, তাদের দুই সাথীকে সময় মতো জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সৈকতে পিকনিক করতে যেয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় চলতি বছরের মে মাসে করাচি সৈকতে পানিতে নামা এবং গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। করাচির কয়েকটি সৈকতে মে মাসে প্রাণ হারিয়েছিল ১৮ ব্যক্তি।

সূত্র : জিও নিউজ উর্দু

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫