Skip to content

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা নার্গিস ফাকরি!

বিনোদন ডেস্ক ॥
বিয়ের আগেই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি! এমনটাই গুঞ্জন বলিপাড়ায়।

দীর্ঘদিন আমেরিকার প্রবাস জীবন কাটিয়ে মুম্বাই বিমানবন্দরে নামার পর তার বেবি বাম্প দেখেই এমন মন্তব্য আর গুঞ্জনের শুরু।

বেবি বাম্প নিয়ে হেঁটে যাওয়ার সময় শুক্রবার সকালে বিমানবন্দরে ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গেই মুখ ঢেকে সেখান থেকে সরে যান নার্গিস।

দীর্ঘকালের প্রেমিক উদয় চোপড়ার সঙ্গে ব্রেকআপের পরই দেশ ছেড়েছিলেন নার্গিস। শুক্রবার তিনি যখন ফিরে আসেন তখন তাকে কালো রঙের ফ্রকে দেখা যায়। তখন নার্গিসকে দেখে সবাই বলেছেন তিনি অন্তঃসত্ত্বা।

তবে আদৌ কি তিনি প্রেগনেন্ট নাকি পোশাকের কারণেই এই বিভ্রান্তি, তা নিয়ে নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে।

অনেকের মতে সম্প্রতি বেশ কিছুটা ওজন বাড়িয়েছেন নার্গিস। আর তার ওপর এই কালো রঙের ফ্রকের কাটিং কিছুটা ঢিলেঢালা, তাই ছবিতে অভিনেত্রীকে প্রেগনেন্ট বলেই মনে হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫