Skip to content

সালমান শাহ স্মরণে কনকচাঁপা

বিনোদন ডেস্ক ॥

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ যেমন অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন ঠিক তেমনি তার মুখে জনপ্রিয় হয়েছে অনেক গানও। নায়িকাদের সঙ্গে নানা রকম শ্রুতিমধুর গানে ঠোঁট মিলিয়েছেন সালমান। সেইসব অধিকাংশ গানে সালমানের নায়িকাদের ঠোঁটে আসা গানগুলোর কণ্ঠ দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা।

সেই কনকচাঁপা এবার গাইলেন সালমান স্মরণে। বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’র বিশেষ আয়োজনে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন এই গায়িকা।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। করবেন সালমানকে নিয়ে স্মৃতিচারণও।

‘মিউজিক ক্লাব’র এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আগামীকাল বুধবার (৩০ আগস্ট) রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫