Skip to content

ন্যাড়া হতেও আপত্তি নেই দিশার!

বিনোদন ডেস্ক ॥

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। খুব বেশিদিন হয়নি রুপালি জগতে পা রেখেছেন। তবে ‘এম এস ধোনি আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে সবকিছু করতে রাজি তিনি। এমনকি ন্যাড়া হতেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, চরিত্রের প্রয়োজনে যদি ন্যাড়া করার প্রয়োজন হয়, তাহলে কী করবেন এমন প্রশ্নের উত্তরে দিশা পাটানি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করবে চিত্রনাট্যের ওপর আমি কতটা প্যাশনেট। যদি আমি মনে করি, এতে সিনেমার গল্প ভালোভাবে ফুটে উঠবে, তাহলে আমি এটি করব। ’

দিশা পাটানি অভিনীত পরবর্তী সিনেমা বাঘি-টু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। এতে তার কথিত প্রেমিক টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫