Skip to content

ঈদের আগে জয়ের খুশি

স্পোর্টস ডেস্ক ॥
অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ জয় পেলো বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড দেয়া ২৬৫ রান করতে গিয়ে ম্যাচের চতুর্থ দিনে ২৪৪ রান করেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতিক্ষীত ২০ রানের জয় পেলো বাংলাদেশ। একে বারে ঈদের আগে জয়ের খুশি।

ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথের ১৩০ রানের জুটি বাংলাদেশকে প্রায় ছিটকে দিয়েছিল ম্যাচ থেকে। কিন্তু সাকিব আল হাসান ৩ উইকেট তুলে নিয়ে আবারও ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। ডেভিড ওয়ার্নার, স্টিভি স্মিথ আর ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন তিনি। এরপর পিটার হ্যান্ডসকম্বও তাইজুলের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দেওয়ায় আবারও জমে উঠেছে খেলা। অবশেষে তাইজুলের শেষ উকেটকটি তুলে নেয়ার পর বাকিটা হয়ে গেলো ইতিহাস।

সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে ১০ উইকেট তুলে নিলেন তিনি। হয়ে যান ম্যান অব দ্য ম্যাচ। মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে সাকিব আল হাসান নিজের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে বলেন,
মনে হয় না জিততে পারবো। তখন সে(উম্মে আহমেদ শিশির) আমাকে বললো, তুমি একমাত্র আছো যে জিতাইতে পারো। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে পাওয়ার পর তিনি এ সব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আজ আমি ড্রেসিং রুমে বলেছিলাম। বাংলাদেশের এতো দর্শক আমাদের সাপোর্ট দিতে গ্যালারিতে এসেছে। এটার এক মাত্র কারণ তারা জানে আমরা জয়ী হবো। এ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫