Skip to content

অবৈধভাবে তৈরি করা ভবনটি সরাতে এক বছর সময় চায় বিজিএমইএ

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে তৈরি করা তাদের বহুতল ভবনটি ভাঙার জন্য আরো এক বছর সময় চেয়েছে।

বিজিএমইএ চলতি সপ্তাহে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করলেও আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে বিজিএমইএ ভবনের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিজিএমইএ ভবন থেকে সরতে আরো এক বছর সময় চেয়েছে। কারণ, রাজউক জমি দিয়েছে, এখন সবকিছু প্রক্রিয়াধীন আছে। তাই সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে।

বিজিএমইএর আরেক আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, ভবন থেকে সবকিছু শিফট করতে তো অনেক সময়ের প্রয়োজন। সবকিছু এখন প্রক্রিয়াধীন। তাই আদালতে সময় চেয়েছি।

গত ১২ মার্চ ছয় মাসের সময় দিয়েছেন আপিল বিভাগ। বিজিএমইএর তিন বছরের আবেদনের শুনানি নিয়ে ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ভবন ভাঙতে ছয় মাস সময় দেন।

২০১১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এরপর ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা বহাল রেখেছে। কিন্তু এ সময়ের মধ্যে সরানোর কোনো চেষ্টা করেননি। এরপর ছয় মাসের সময় দিয়ে আবেদনটির নিষ্পত্তি করে দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫