Skip to content

শাহপরীর দ্বীপে রোহিঙ্গা ভর্তি নৌকা ডুবি, ২০ লাশ উদ্ধার

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাভর্তি একটি নৌকা ডুবির ঘটনায় আরো ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এ লাশগুলো উদ্ধার করেছেন স্থানীয়রা। এর আগে বুধবার সকালে শিশু ও নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় ২০ জনের লাশ উদ্ধার করা হলো।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন জানান, মঙ্গলবার রাতের যেকোনো সময় নৌকাটি ঢেউয়ের তোড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে ১৬ জনের লাশ উদ্ধার করে। বুধবার সকালে উদ্ধার করা হয়ে দুই নারী ও দুই শিশু কন্যার লাশ। ডুবে যাওয়া নৌকাটির অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে রয়েছে। লাশ পাওয়ার বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে অবহিত করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের উদ্ধার করা ২০ জনের লাশ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

পরিবর্তন ডট কম থেকে নেয়াৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫