Skip to content

মুম্বাইতে ভেঙে পড়ল চার তলা বাড়ি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক ॥
বৃষ্টি বিপর্যয়ের মধ্যেই ভারতের মুম্বইয়ে আরেক বিপর্যয়! দক্ষিণ মুম্বইয়ের জে জে মার্গ এলাকায় ভেঙে পড়ল চার তলা বাড়ি। মৃত ১। ধ্বংসস্তূপে অন্তত ১০০ জনের আটকে পড়ার আশঙ্কা করছে প্রশাসন। আজ সকাল ৮.৪০ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৬ জনকে পাঠানো হয়েছে হাসপাতালে।ঘটনাস্থলে মোতায়েন রয়েছে চিকিৎসকদের একটি দল। যে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে ১০-১২ টি পরিবার বসবাস করত।

উল্লেখ্য, মুম্বইয়ে গত দুদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষণে কয়েকজনের মৃত্যুও হয়েছে। গতকাল মুম্বইয়ের বিক্রোলি এলাকায় দুটি বাড়ি ভেঙে তিন জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া বিভাগ আজও মুম্বই, দিল্লি সহ উত্তরভারতে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫