স্টাফ রিপোর্টার ॥
জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকার মিরপুরের একটি বাড়ি ঘিরে ফেলার পর সেখান থেকে র্যাব সদস্যদের দিকে বোমা ছোঁড়া হয়েছে।
রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাবের সদস্যরা। সোমবার গভীর রাতে এ অভিযান শুরুর পর কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুদ্ধিজীবী কবরস্থানের পাশের একটি ছয়তলা ভবনে রাত ১২টার দিকে র্যাব জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে যায়। এসময় ৪/৫টি বিস্ফোরণ হয়। পরে পুরো ভবনটি ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে র্যাবের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যসহ উপস্থিত হয়েছেন।
প্রক্ষদর্শীরা জানায়, মাজার রোড এলাকায় র্যাব সদস্যরা ঘিরে রেখেছে। কিছুণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে। আস্তানায় আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গুলি ও বোমার শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
ওই এলাকার বাসিন্দা একটি টিভি চ্যানেলের উপস্থাপক সাকলায়েন রাসেল ফেসবুকে লিখেছেন, ‘ট্রান্সফরমার বার্স্ট হয়েছে বলে ভেবেছিলামৃএখন দেখি বোমা বিস্ফোরণৃ আমাদের বেড রুম ধোয়ায় ভরে গেছেৃবিকট শব্দে পাশের বিল্ডিংয়ের গ্লাস ভেঙে গেছেৃপর পর ৫/৬ টি বোমা ফাটলৃপুরো এলাকা র্যাব পুলিশ ঘিরে রেখেছেৃসম্ভাব্য র্যাব অভিযানের ভয়ে আমরা ফ্ল্যাটের মাঝখানে অবস্থান নিয়েছিৃআন্দাজ করছি পাশের বাড়ীতে কিছু একটা হচ্ছে! থেমে থেমে গুলির শব্দ পাচ্ছি।’
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘ছয়তলা ওই ভবনে দুর্র্ধষ এক জঙ্গি রয়েছে বলে র্যাবের কাছে তথ্য ছিলো। র্যাব সেখানে অভিযান চালাতে গেলে ভেতরে থেকে প্রথমে তিন/চারটি বোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি জঙ্গিরা পেট্রোল বোমাও নিক্ষেপ করে। পরে ভবনের ভেতরে একটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। র্যাব পুরো ভবনসহ আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। অভিযান চলছে।’
