Skip to content

‘সু চির পদক্ষেপ নেওয়ার এখনই সময়’

আন্তর্জাতিক ডেস্ক ॥
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির সমালোচনা করেছেন দেশটির মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। তিনি বলেছেন, রাখাইনের পরিস্থিতি সত্যিকার অর্থেই ভয়াবহ। এ বিষয়ে সু চির পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে। বাড়িঘর ছেড়ে পালানো রোহিঙ্গার সংখ্যা ২০১৬ সালের অক্টোবরের সহিংসতার সময়কার তুলনায় অনেক বেশি। এ পরিস্থিতিতে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি সু চির এ সমালোচনা করলেন।

গত বছরের অক্টোবরের পর গত ২৪ আগস্ট রাখাইনে আবার নতুন করে নিরাপত্তা বাহিনী ও মুসলিম বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হয়। এতে অন্তত ৮৯ জন নিহত হয় বলে মিয়ানমার সরকার জানায়।

ইয়াংহি লি বলেন, অক্টোবরের তুলনায় এবারের সহিংসতার মাত্রা ‘অনেক তীব্র’। তিনি বলেন, ‘মিয়ানমারের নেত্রীর (সু চি) এগিয়ে আসা প্রয়োজন। নিজ দেশের সবাইকে রক্ষা করার বিষয়টি আমরা যেকোনো সরকারের কাছেই প্রত্যাশা করি।’

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫