Skip to content

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক ॥

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে মালদ্বীপ। মিয়ানমার গত কয়েক দশক ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা দমনের শিকার হচ্ছে এবং দেশটির এই সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘ বেশ কয়েকবার প্রতিবেদন দাখিল করেছে।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গা মুসলমানদের মৃত্যু এবং হাজার হাজার রোহিঙ্গা বাস্তুহারা হওয়ার জন্য দায়ী সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মালদ্বীপ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মালদ্বীপ বিশ্বাস করে যে রক্তপাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং দৃঢ়ভাবে কাজ করতে হবে। এর অংশ হিসেবে মালদ্বীপ সরকার মিয়ানমারের সাথে বাণিজ্য সম্পর্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না পর্যন্ত মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার করছে তা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকারের লঙ্ঘনের দিকে নজর দিতে মালদ্বীপের সরকার জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে অনুরোধ জানিয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫