Skip to content

দুপুরে ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। মিয়ানমার সফর শেষে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

আট ঘন্টার সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার রাতেই ঢাকা ছাড়বেন তিনি।

এর আগে সোমবার মিয়ানমার সফরে রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান মারসুদি। মিয়ানমার প্রেসিডেন্ট থিন কিউ, সেনাপ্রথান এবং অং সান সুচির সঙ্গে বৈঠক করেন তিনি।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫