Skip to content

জঙ্গি আস্তানায় বেনজীর আহমেদ > ‘১৫ মিনিটেই অভিযান শেষ করতে পারতাম’

বাংলাভূমি ডেস্ক ॥

রাজধানীর মিরপুরে দারুসসালামের বাঁধন সড়কের জঙ্গি আস্তানায় দুই শিশুসহ সাতজন ভিতরে অবস্থান করছেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বুধবার (৫ আগস্ট) সকালে সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, ছয়তলা ভবনের ৫ম তলা থেকে জঙ্গিরা বেশ কয়েকটি আইইডি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদেরও অভিযান চলছে। ১৫ মিনিটেই অভিযান শেষ করতে পারতাম। কিন্তু ভিতরে থাকা দুই শিশুকে নিরাপদে বাহিরে নিয়ে আসার জন্য অভিযানের সময় দীর্ঘ করা হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন।

বিডি২৪লাইভ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫