Skip to content

বঙ্গোপসাগরে ২৬১ যাত্রী নিয়ে জাহাজ বিকল

বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মাঝামাঝিতে ২৬১ যাত্রী নিয়ে বিকল হয়ে গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জাহাজ এলসিটি কাজল। সন্দ্বীপের গুপ্তছড়া থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাজল সীতাকুণ্ডের কুমিরার উদ্দেশ্যে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের নিয়ে রওনা হয়েছিল।

বিআইডব্লিউটিসির চট্টগ্রাম অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল কৃষ্ণ মজুমদার জানান, যাত্রা করার আধাঘণ্টা পর এলসিটি কাজল বিকল হয়ে গেছে। এখন সেখানে বে-ক্রুজ নামের অন্য একটি জাহাজ পাঠানো হচ্ছে যাত্রীদের উদ্ধার করার জন্য। টেকনাফ-সেন্টমার্টিন রুটের এ জাহাজটি মেরামত করে সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে দেওয়া হয়েছিল।

পরিবর্তন ডট কম থেকে নেয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫