Skip to content

কোহলির সঙ্গে তুলনা নিয়ে যা বললেন সাব্বির

স্পোর্টস ডেস্ক ॥

অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছে বাংলাদেশ। এ স্কোর গড়তে বড় অবদান রেখেছিলেন সাত নম্বরে নামা সাব্বির রহমান। খেলা শেষে এক সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘বিরাট কোহলি তো আর আমি হতে পারবো না, আমি তো আমিই।’

প্রতিপক্ষ স্পিনারের মুখ কোহলির সঙ্গে তুলনা শুনে সাব্বির বলেন, ‘লায়ন একজন গ্রেট বোলার। পাঁচ উইকেট পাওয়ায় তাকে অভিনন্দন। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আমি এখনও হতে পারিনি। তবে চেষ্টা করলে সবই সম্ভব।’

সাব্বির আরো বলেন, ‘এখানে বিরাট কোহলির সঙ্গে তুলনা করাটা বড় বিষয় না। আমি আমার খেলা খেলতে পারি। টিমকে সাহায্য করতে পারি বা অবদান রাখতে পারি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য।’

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫