Skip to content

এই বয়সে সীমান্ত পেরুতে হবে ভাবিনি

বাংলাভূমি ডেস্ক ॥
১১০ বছর বয়সে এসে সীমান্ত অতিক্রম করতে হবে তা কখনো ভাবেননি আবদুর রহমান। কিন্তু বর্মী সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রাণ বাঁচানোর তাগিদে তাকে সেটাই করতে হয়েছে। গতকাল পরিবারের অন্যদের সঙ্গে তিনি বাংলাদেশের
হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছেন। তার দুই সন্তান চেয়ারে বসিয়ে কাঁধে ভার করে এপারে নিয়ে আসেন। তিনি মিয়ানমার আরাকান রাজ্যের বুচিডং থানার খানসাম এলাকার বাসিন্দা।

তার সঙ্গে একান্ত আলাপকালে জানান, অনেকবার মিয়ানমার জান্তার নির্যাতন-নিপীড়ন ও হুমকির মুখোমুখি হয়েছেন। কিন্তু এবারের মতো এতো নির্যাতন কখনো দেখেননি। সেনাবাহিনী নারীদের নির্যাতন করছে। ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। পুরুষদের ধরে হত্যা করছে। তাই জীবন বাঁচাতে জীবনের শেষ বয়সে আবদুর রহমান নিজ জন্ম ভূমি ছেড়ে বাংলাদেশে আশ্রয়ে চলে আসতে বাধ্য হয়েছেন।

তিনি আরো জানান, প্রায় আটদিন পর এপারে চলে আসতে সক্ষম হয়েছেন। এ সময় তিনি কখনো পাহাড়ে, কখনো ধানক্ষেতে আবার কখনো রোহিঙ্গাদের ছেড়ে আসা খালি ঘরে রাত্রি যাপন করেছেন। তিনি নিজ চোখে অনেক লাশ দেখেছেন বলেও জানান।

তিনি অবশেষে প্রাণরক্ষা করে বাংলাদেশে প্রবেশ করতে পারায় আল্লাহ্র কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং বাংলাদেশিদের জন্য দু’হাত তুলে দোয়া করেন। মানবজমিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫