Skip to content

কাজাকিস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ॥

আগামী ৯ সেপ্টেম্বর কাজাকিস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইদিনের এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তাগণ।

জানা যায়, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৯ সেপ্টেম্বর দুপুরে কাজাকস্তানের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রা.) আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫