Skip to content

নদীতে ভাসমান ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

নাফ নদীতে ভাসমান অবস্থায় দুই শিশু ও তিন নারীসহ ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে মৃতদেহ গুলো উদ্ধার করা হয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান।

তিনি জানান, নাফ নদীর তিনটি পৃথক স্থানে মোট ছয়টি লাশ পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে শাহ পরীর দ্বীপ এলাকায় দুই শিশুসহ এক নারীর, সাবরাং এলাকায় দুই নারীর ও নোয়াখালী পাড়ার এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

মিয়ানমারে রাখাইন রাজ্যে নতুন করে সহিংস পরিস্থিতি থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবির ঘটনায় এ ছয় জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মোট ৭১ জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে বলেও জানা যায়।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫