Skip to content

বার্মিজ পুলিশের সাহায্যে জনশুন্য গ্রামেও আগুন দিচ্ছে বৌদ্ধরা

আন্তর্জাতিক ডেস্ক ॥
মিয়ানমার থেকে বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, তিনি দেখেছেন বৌদ্ধরা রোহিঙ্গাদের একটি মুসলিম গ্রামে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এই সংবাদ দাতা দেশটির সরকার নিয়ন্ত্রিত সফরে গ্রামে গিয়ে দেখতে পান গ্রাম গুলো শুন্য পরে আছে কিন্তু বাড়ি ঘরে আগুন জ্বলছে। সেখানকার একজন নিজেকে রাখাইন বৌদ্ধ হিসেবে পরিচয় দিয়ে সংবাদ দাতার কাছে শিকার করেছেন যে তিনি আগুন জ্বালিয়েছেন এবং বার্মিজ পুলিশ তাকে এই কাজে সাহায্য করেছে।

এদিকে মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে রোহিঙ্গাদের আসা অব্যাহত রয়েছে। আর্ন্তজাতিক ত্রাণ সংস্থা গুলো ধারনা করছে রোহিঙ্গা শরনাথীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে। এদের আশ্রয় বা খাবার যোগান দিতে বাংলাদেশের প্রশাসন এখন হিমসিম খাচ্ছে।

সূত্র ঃ বিবিসি বাংলা

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫