Skip to content

মিয়ানমারে আর ফিরতে পারবে না রোহিঙ্গারা

বাংলাভূমি ডেস্ক ॥

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে ফের মিয়ানমারে প্রবেশ করতে না পারে সেজন্যই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-আচারতলা পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিপুল সংখ্যক স্থলমাইন ও উচ্চ ক্ষমতার বিস্ফোরক বসিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত বাহিনী বিজিপি।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় সেনাবাহিনীর সদস্যদের কাঁটাতারের বেড়ার কাছে গর্ত করে স্থলমাইন ও বিস্ফোরক রেখে মাটি চাপা দিতে দেখেছেন তারা।

সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ও শুক্রবার (৮ সেপ্টেম্বর) তুমব্রুর ওপারে সেনাবাহিনী মাইন পুঁতা শুরু করার পর স্থানীয়রা কয়েকটি মাইনের ওপর ঢিল ছুড়ে বিস্ফোরণ ঘটায়। তবে কাঁটাতারের বেড়ার কাছে নতুন নতুন মাইন ও বিস্ফোরক ভর্তি রয়েছে।

সীমান্তে স্থলমাইন বসিয়ে মিয়ানমার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫