Skip to content

পয়েন্ট হারাল ম্যানইউ, চেলসি-আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক ॥

হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল। ওয়েস্টহ্যাম আর সোয়ানসিকে হারিয়েছিল ৪-০ গোলের ব্যবধানে। লেস্টার সিটিকে হারিয়েছে ২-০ ব্যবধানে। তবে স্টোক সিটির মাঠে গিয়ে থমকে দাঁড়াতে হলো তাদের। ড্র করতে হয়েছে ২-২ ব্যবধানে।

ম্যানইউ ড্র করলেও জয় পেয়েছে চেলসি, টটেনহ্যাম হটস্পার এবং আর্সেনাল। স্টোক সিটির সঙ্গে ড্র না করলে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে থাকতে পারতো ম্যানইউ। এখনও শীর্ষে আছে তারাই। তবে ১০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আর ম্যানইউ সমান্তরালে। গোল ব্যবধানে শুধু এগিয়ে ম্যানইউ।

স্টোক সিটির মাঠে গিয়ে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানইউ। ম্যাক্সিম চুপো-মোটিং ৪৩ মিনিটে ম্যানইউর জালে প্রথম বল জড়িয়ে দেন। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫+১) ম্যানইউকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই, খেলার ৫৭ মিনিটে রোমেলু লুকাকু গোল করে ম্যানইউকে এগিয়ে দেন। কিন্তু ৬৩ মিনিটে আবারও ম্যাক্সিম চুপো গোল করে সমতায় ফেরান স্টোক সিটিকে।

এমিরেটস স্টেডিয়ামে এফসি বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে জোড়া গোল করেছেন ড্যানি ওয়েলব্যাক। খেলার ৬ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন ড্যানি ওয়েলব্যাক। ২৭ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোল করেন আলেজান্ডার ল্যাকাজেত্তে। দ্বিতীয়ার্ধের একটু পরই, ৫০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন ড্যানি ওয়েলব্যাক।

কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়ে স্বাগতিক লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন আলভারো মোরাতা এবং এনগোলা কান্তে। ৪১ মিনিটে প্রথম গোলটি করেন আলভারো মোরাতা। ৫০ মিনিটে দ্বিতীয় গোল করেন এনগোলানা কান্তে। ৬২ মিনিটে পেনাল্টিতে গোল করেন জেমি ভার্দে।

এভার্টনের মাঠে গিয়ে ৩-০ গোলে জিতে এসেছে টটেনহ্যাম হটস্পার। জোড়া গোল করেন হ্যারি কেন, ২৮ এবং ৪৬তম মিনিটে। ৪২ মিনিটে আরেকটি গোল করেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫