Skip to content

শিলং থেকে ফিরেই শুটিং শুরু

বিনোদন ডেস্ক ॥
মাহিয়া মাহি এখন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা। কাজের বাইরে ঘুরতে বেশ পছন্দ করেন তিনি। তাই তো মাঝে মাহি তার জীবনসঙ্গী অপুকে নিয়ে উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্য শিলংয়ে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে গত শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। আর ফিরেই গতকাল শুটিং শুরু করেছেন এই চিত্রনায়িকা। মাহি মানবজমিনকে বলেন, অপুকে নিয়ে শিলংয়ে বেশ মজা করে ঘুরেছি। আমার ঘুরে বেড়াতে খুব ভালোলাগে। তবে গত শনিবার ঢাকা ফিরে গতকাল থেকে কাজ শুরু করেছি। আমি বর্তমানে ঢাকার বাড্ডার সাঁতারকুলে শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শেষভাগের কাজ করছি। এখানে আমাকে মডার্ন একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি। এখানে শুটিং শেষ করার পর বান্দরবানে এ ছবির বাকি কাজ করব। সেখানে গানের শুটিং হবে। এদিকে, মাহি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। আর মাহি ও আরিফিন শুভর অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি আসছে ৬ই অক্টোবর
মুক্তি পাবে। এ ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এসব ছবির বাইরে মাহি প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের ‘মনে রেখো’ ছবির কাজও করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা বনি। ছবিটি ওয়াজেদ আলী সুমন পরিচালনা করছেন। একই পরিচালকের ‘ফালতু’ নামেও একটি নতুন ছবি শুরু করবেন মাহি। যেখানে তাকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। চলতি মাসেই এর শুটিং শুরু হবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫