বাংলাভূমি ডেস্ক ॥
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানের সংখ্যা ৩ লাখ ১৩ হাজারেরও বেশি। সোমবার এ তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। জেনেভায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে সংস্থাটির মুখপাত্র দুনিয়া আসলাম খান জানান, গত ২৫ আগষ্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে। এখনো বিপুল সংখ্যায় রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসছে।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার জেইদ রা’দ আল-হুসেইন মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিষ্ঠুর অভিযান বন্ধের আহবান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মুল করা হচ্ছে। ইয়েনিসাফাক
