Skip to content

ডিজে মিউজিকে আউলা প্রেমে সালমা

বিনোদন ডেস্ক ॥

কোরবানি ঈদে প্রকাশ হয়েছিলো ক্লোজআপ ওয়ান তারকা সালমার রক ঘরানার গানের লিরিক ভিডিও। ‘তোরই চোখে জাদু আছে’ শিরোনামে গানটি ইতিমধ্যে খুব আলোচনায় এসেছে সালমা। সেই রেশ কাটতে না কাটতে আবারও নতুন গান নিয়ে হাজির এই শিল্পী।

রক ডিজে ঘরানার এই গানটির শিরোনাম ‘আউলা প্রেম’। ঈদের ঠিক দুইদিন আগে গানটিতে ভয়েস দিয়েছিলেন বলে জাগো নিউজকে জানালেন সালমা। জে কে মজলিসের সুর ও সংগীতে গানটি লিখেছেন গীতিকার জিয়াউদ্দিন আলম।

 

‘আউলা প্রেম’ গানটি নিয়ে সালমা বলেন, ‘গেল ঈদে আমার গাওয়া রক গান ‘জাদু’ ইউটিউবে শুধু লিরিকাল ভিডিও প্রকাশ হয়েছে। প্রথমবারের মতো কোনো রক গানে কণ্ঠ দিয়েছিলাম। বেশ ভালো সাড়া পেয়েছি গানটি দিয়ে। সেই ধারাবাহিকতায় এবার ডিজে ঘরানার একটি গান করেছি। ফোকধর্মী গীতিকবিতায় রক মিউজিক ব্যাবহার করা হয়েছে। সবমিলিয়ে অসম্ভব সুন্দর একটি গান হয়েছে। আশা করছি এই গানটিও শ্রোতারা গ্রহণ করবেন।’

জিয়াউদ্দিন আলম জানান, গানটি মিউজিক ভিডিও আকারেও প্রকাশ হবে। চলতি মাসেই শুটিং শুরু হবে। ভিডিওটি প্রকাশ হবে সালমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫