Skip to content

টেড ক্রুজ এর বিরুদ্ধে পর্ণোগ্রাফিক টুইটে লাইক দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক ॥
একদা সেক্সটয়’র বিরুদ্ধে দাড়ানো মার্কিন সিনেটর টেড ক্রুজ নিজেই এখন জনতার আদালতে দাড়িয়ে। পর্ণোগ্রাফিক টুইটে লাইক , তাও আবার ৯/১১ এর টুইন টাওয়ার ধ্বসের সেই বিভিষিকাময় দিনে !

টেডের অফিসিয়াল পেজ থেকে লাইক দেওয়া সেই অশালীন পেইজটি তার ফলোয়ারদের সামনে পড়ার পর,সেগুলোর স্ক্রিনশট নিয়ে টেডকে ট্যাগ করে পোস্ট করেছেন হাজারো সাধারণ মানুষ।তারা জানতে চেয়েছেন টেড কেন এমনটি করলেন। নিন্দা ও জানিয়েছে সমপরিমানে। এমনকি টেডকে নিয়ে ট্রলিং শুরু হয়ে গেছে বেশ জোরালো ভাবে।

লাইক দেওয়া পোস্টটি টুইটার থেকে ডিলিট করা হয়েছে। তবে ডিলিটের আগেই সেটি ছড়িয়ে পড়ে ফলোয়ারদের মধ্যে। যদিও লাইক দেওয়ার বিষয়টি একটি ভুল বলে জানিয়েছে টেড ক্রুজের উপদেষ্টা ক্যাথরিন ফ্রেজর।

এ বিষয়ে টেড জানান,তার অ্যাকাউন্টটি অনেকেই দেখাশোনা করেন। কেও হয়তো ওই পোস্টটিতে লাইক দিয়ে ফেলেছে ! যদিও বিষয়টির জবাব আরো ভালো হবে বলে আশা করেছিল টেডের ফলোয়াররা। গার্ডিয়ান

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫