Skip to content

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ॥

কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে যোগদান শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টা ২৫মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মেলনে যোগদানের জন্য গত ৯ সেপ্টেম্বর আস্তানাতে পৌঁছান।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫