Skip to content

‘বড় ছেলে’কে নিয়ে যা বললেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক ॥
সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সংসারের বড় ছেলেকে নিয়ে জয় জয়কার। সবাই বড় ছেলে হতে যাচ্ছে।

এ উন্মাদনা ঈদুল আজহার নাটক ‘বড় ছেলে’ দেখার পর। স্বনামধন্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ‘বড় ছেলে’ নাটকটি দেখার পর ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন-

‘গতকাল শুনলাম ‘বড় ছেলে’ নাটকের ইউটিউবে এ প্রায় কুড়ি লাখ ভিউয়ার। আজ দেখলাম নাটকটি। দেখার পর আশান্বিত বোধ করছি। সুনির্মিত, সুঅভিনীত, গোছানো একটি প্রযোজনা।

সাধারণ মানুষের খুবই পরিচিত জীবনযাপনের গল্প। খুবই আটপৌরে, খুবই বাস্তব। নাটকের প্রতিটি মুহূর্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের মায়া তৈরি করে। গল্প এগিয়ে যায় সুন্দর। বহুদিন পর একটা নাটক শেষ হবার পর মনে হলো ‘আর একটু হতো’।

পরিচালককে অভিনন্দন। অভিনন্দন নাটকের প্রতিটি শিল্পী ও কলাকুশলীদের। অবশ্যই অপূর্ব এবং মেহজাবিনকে আলাদা ভাবেই ধন্যবাদ দিতে চাই।

কাতুকুতু দেওয়া হাসির নাটক, নানা ধরনের গিমিক, এই সব কিছুর মাঝখানে ‘বড় ছেলে’ স্বস্তি দিলো। দর্শক আবার প্রমাণ করলো ভালো কে ভালো বলতে তারা সব সময় প্রস্তুত। ‘

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫