Skip to content

রাশিয়ার সঙ্গে তুরস্কের ২.৫ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র বিরোধী ক্ষেপণাস্ত্র অস্ত্র ক্রয় করছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক সদস্য দেশ তুরস্ক। এই ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র’ ২৪৮ মাইল পথ পাড়ি দিতে সক্ষম এবং একই সঙ্গে ৮০টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে।

গত ছয় মাস ধরে পূর্ব ইউরোপে নিজেদের সামরিক বাহিনীর অবস্থানকে কেন্দ্র করে রাশিয়া এবং তুরস্ক কূটনৈতিক সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়নের মাঝে এই খবর আসে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোগান বলেন, ‘ইউরোপের অস্ত্রের দাম বেশি হওয়ায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে তুরস্কের মতবিরোধ সৃষ্টি হওয়ার পর দেশটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। জার্মানি ইতিমধ্যে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করবে না বলে ঘোষণা করেছে।

এরদোগান তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াতকে বলেন, ‘কুর্দি সন্ত্রাসীদের দমন করার জন্য পশ্চিমা সহযোগিদের কাছ থেকে যে অস্ত্র ক্রয় করা হয়েছিল সেটি অনেক ব্যয়সাপেক্ষ।’ এছাড়া আমরা কোন দেশের সঙ্গে চুক্তি করব সেটি আমাদের স্বাধীনতা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক উপদেষ্টা কোজিন বলেন, ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি আমাদের কৌশলগত স্বার্থের জন্য উপযোগী।’ সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, বিবিসি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫