Skip to content

‘সু চিই হচ্ছেন রোহিঙ্গা সঙ্কটের সমাধান’

বাংলাভূমি ডেস্ক ॥

মিয়ানমারের নেত্রী অং সান সু চিই একমাত্র মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্কট সমাধান করতে পারেন বলে দাবি করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

তিনি বলেন, সু চি বর্তমানে ঘৃণার পরিবেশ দ্বারা আবদ্ধ হয়ে আছেন। এই সমস্যা সমাধানের চাবিকাঠি যেহেতু একমাত্র তারই হাতে তাই, তাকে এই পরিবেশ থেকে বের হয়ে এসে সংকট সমাধানে ভূমিকা রাখতে হবে। হয়তো অং সান সু চিকে সামনে রেখে মমায়ানমারের সেনাবাহিনী রাখাইন প্রদেশে অভিযান চালাচ্ছে। তার মতে, ক্ষমতাসীন হওয়ার আগের সূ চি এবং পরের মিজ সূ চির মধ্যে বিস্তর ফারাক।

ড. ইউনুস বলেন, তিনি (অং সান সু চি) মানবাধিকারের পক্ষে কথা বলেছেন। সেজন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। তাকে শান্তির দূত হিসাবে পূর্বের ভূমিকায় ফিরে যেতে হবে। আমার ধারণা, তার মধ্যে শান্তির বিষয়টি এখনো আছে, কিন্তু তিনি ঘৃণার পরিবেশ দ্বারা জড়িয়ে আছেন।

সু চিকে উদ্দেশ্য করে ড. ইউনুস বলেন, আপনি ভেবে দেখুন, আপনি কে? আপনি কি এই ভূমিকা চালিয়ে যেতে চান? যদি সেটাই হয়, তাহলে আপনি অতীতে পুরো পৃথিবীকে ধোঁকা দিয়েছেন।

ড: মুহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিলেও, তাদের আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিবিসি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫