Skip to content

বান্ধবীর সঙ্গে কাপিলের ব্রেকআপ!

বিনোদন ডেস্ক ॥

কাপিল শর্মার সময়টা খুব খারাপ যাচ্ছে। কিছুদিন আগে ‘দ্য কাপিল শর্মা শো’ বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। এ বার ব্যক্তিগত সম্পর্কের কারণে শিরোনাম হলেন কাপিল শর্মা। ভারতীয় বেশ কিছু মিডিয়ার দাবি, বান্ধবী গিন্নি ছত্রাতের সঙ্গে নাকি ব্রেকআপ হয়েছে কাপিলের। আর তার জন্য দায়ী কাপিলেরই এক নারী সহকর্মী!

ডিএনএ-এর খবর অনুযায়ী, কাপিলের সঙ্গে নিজের সম্পর্কের কথা ওই সহকর্মী ‘দ্য কাপিল শর্মা শো’-এর টিম মেম্বারদের মধ্যে ছড়িয়ে দেন। কাপিল যদিও গিন্নির সঙ্গে নিজের সম্পর্কের কথা সকলকে বলেছেন।

অভিযোগ, কাপিলের ওই সহকর্মী উদ্দেশ্যপ্রণোদিতভাবে গিন্নির দিক থেকে কাপিলের নজর ঘোরাতে চেয়েছিলেন। কাপিলের সঙ্গে ওই সহকর্মীর সম্পর্ক অবশ্য বেশ গভীর। ওর বিরুদ্ধে কোনো কথাই নাকি কাপিল সহ্য করতে পারতেন না। গিন্নির সঙ্গে সম্পর্ক ভাঙার পর এই সহকর্মীর সঙ্গে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন কাপিল? সে বিষয়ে এখনও পর্যন্ত অবশ্য মুখ খোলেননি কাপিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫