বিনোদন ডেস্ক ॥
নরম স্বভাবের ইমেজ ভেঙে এরই মধ্যে সেক্সসিম্বল ইমেজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কয়েকটি ছবিতেই আবেদনময়ী জেরিনকে আবিষ্কার করা গেছে। এমনকি বেশ কিছু আপত্তিকর দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে। বর্তমানে নতুন ছবির শুটিং করছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘আকসার-২’। গত কয়েকদিন ধরেই মরিশাসে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন জেরিন। একটি গানের শুটিংও সম্পন্ন হয়েছে সম্প্রতি। আর এই গানে অন্য এক জেরিনকে আবিষ্কার করতে পারবেন দর্শক। ‘আজ জিদ’ শিরোনামের এ গানটির শুটিংয়ের কয়েকটি দৃশ্য অনেকটাই গোপনে ধারণ করা হয়েছে। কারণ ব্যাপক খোলামেলা হয়ে কয়েকটি সেক্সুয়াল দৃশ্যেও এখানে কাজ করেছেন জেরিন। শুটিং শেষে বিষয়টি খোদ মিডিয়াকে জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আকসার-২’ ছবির একটি হট গানের শুটিং শেষ করলাম। এখানে আবেদনময়ী জেরিনকে দর্শক পাবেন। গানটিতে আমার কোআর্টিস্ট অভিনব শুকলা। বেশ ভালো লেগেছে গানটির কাজ করতে। সব মিলিয়ে পুরো ছবিটির কাজ প্রায় শেষের দিকে। আমার বিশ্বাস এটি ভালো লাগবে সবার।
গোপনে …
আপডেট :September 15, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
