Skip to content

এভারটনের বিপক্ষে ম্যানইউয়ের বড় জয়

স্পোর্টস ডেস্ক ॥

শেষ সাত মিনিটের তাণ্ডবে এভারটনের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলরা জয় পেয়েছে ৪-০ গোলের ব্যবধানে। এর ফলে ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট ও গোল ব্যবধান হলেও, টেবিলের দ্বিতীয় স্থানে আছে হোসে মরিনহোর দল।

নিজেদের মাঠে ফেভারিট হয়েই মাঠে নামে রেড ডেভিলসরা। ম্যাচের চতুর্থ মিনিটে অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া দুর্দান্ত এক গোল করলে লিড পায় স্বাগতিকরা। ম্যাচের ২১ মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল ওয়েইন রুনি। তবে চলতি মৌসুমে ইউনাইটেড ছেড়ে এভারটনে ফেরা স্ট্রাইকার শট লক্ষ্যে রাখতে পারেননি।

পাঁচ মিনিট পর হতাশ করেন এ মৌসুমে এভারটন থেকে ইউনাইটেডে যোগ দেওয়া লুকাকু। হুয়ান মাতার কাছ থেকে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি বেলজিয়ান এই ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে আবারও গোলের সুযোগ পায় রুনি। তবে তার নেওয়া শট ডি গিয়া ফিরিয়ে দেন। পাঁচ মিনিট পর হুয়ান মাতার ফ্রি-কিকে বল পোস্টে লাগলে হতাশ হয় স্বাগতিক দর্শকরা।

 

তবে ম্যাচের শেষ দিকে জ্বলে ওঠে ইউনাইটেড। ৮৩ মিনিটে আর্মেনিয়ান প্লে মেকার হেনরিখ মাখতারিয়ানের গোলে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। এরপর ম্যাচের ৮৯ মিনিটে রোমেলু লুকাকু এবারের আসরে ৫ম গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ম্যাচের যোগ করা সময়ে স্পট কিক থেকে অ্যান্থনি মার্শিয়াল গোল করলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫