Skip to content

দুর্গা পূজায় ঊর্মিলা

বিনোদন ডেস্ক ॥

‘তবে তাই হোক’ নামে নির্মিত হয়েছে একটি খণ্ড নাটক। নাটকে দুর্গা দেবীর সাজে দেখা যাবে লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী করকে। এখানে এই অভিনেত্রীর সহশিল্পী হিসেবে আছেন ওমর আয়াজ অনি। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী।

ঊর্মিলা জানালেন, ‘ঈদ-পূজায় বিশেষ কিছু নাটক নির্মিত হয়। সেগুলোতে কাজ করতে সবসময়ই ভালো লাগে। আসছে দুর্গাপূজা উপলক্ষেও কিছু কাজ করা হবে। তারমধ্যে শেষ হয়েছে ‘তবে তাই হোক’ নামের নাটকটি। আশা করছি এটি ভালো লাগবে দর্শকের।’

নির্মাতা জানালেন, ‘তবে তাই হোক’ নাটকটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত। অনির চরিত্রটি একজন চিত্রকরের। বিশ্বভারতী থেকে পড়াশোনা করে এসেছেন তিনি। আর ঊর্মিলাকে দেখা যাবে এখানে গৃহশিক্ষিকার ভূমিকায়।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনটিভিতে প্রচার হবে ‘তবে তাই হোক’।

এদিকে গেল কোরবানী ঈদে প্রচার হওয়া বেশ কিছু নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন শিল্পী সংঘের নেত্রী ঊর্মিলা। তার অভিনীত ‘ব্যাচ ২৭’, ‘দুটি বাড়ি পাশাপাশি’সহ আরও বেশ কিছু নাটক-টেলিছবি দর্শকের মনে দাগ কেটেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫