Skip to content

‘আমলাতন্ত্র ও অব্যবস্থাপনায় আটকে আছে জাতিসংঘ’

আন্তর্জাতিক ডেস্ক ॥
আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘ তার সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। ফলে সংস্থাটি পুরোপুরি বিকাশ লাভ করেনি। জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে এমনটিই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিউইয়র্কে সংস্থার সদর দফতরে জাতিসংঘের সংস্কার ইস্যুর বিশেষ বৈঠকে তিনি একথা বলেন। ভাষণে তিনি সদস্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘকে সংস্কারের আহ্বান জানান।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদানের সমালোচনা করে ট্রাম্প বলেন, কোনো রাষ্ট্রেরই অসামঞ্জস্য খরচ বহন করা উচিত নয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের খরচের ২৮.৫ ভাগই যুক্তরাষ্ট্র প্রদান করে থাকে। ট্রাম্প এটাকে অন্যায় বলে অভিহিত করেন।

আজ জাতিসংঘ সাধারণ অধিবেশনে দীর্ঘ ভাষণ দেবেন ট্রাম্প। গত বছরের মার্কিন নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প জাতিসংঘের কঠোর সমালোচনা করেন। সে সময় সংস্থাটিকে তিনি ‘অথর্ব’ ও ‘অদক্ষ’ বলে অভিহিতি করে এর সমালোচনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫