Skip to content

প্রতিমা ভাঙ্গার উৎসবে মেতেছে ক্ষমতাসীন দল : রিজভী

স্টাফ রিপোর্টার ॥
দুর্গাপুজার প্রাক্কালে দেশব্যাপী বিভিন্ন পুজা মন্ডপে প্রতিমা ভাঙ্গার উৎসবে মেতেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন,এটি আওয়ামী লীগের একটি নোংরা রাজনীতি।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। মানিকগঞ্জে ১৫টি, নাটোরে ১৮টি এবং সাতক্ষীরা ও নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে পুজামন্ডপে ভাংচুর করেছে ক্ষমতাসিনরা উল্লেখ করে এঘটনায় বিএনপির পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

রিজভী বলেন, আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী ও সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীর তান্ডব এখন চরম মাত্রায় উপনীত হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে শান্তি, স্বস্তি, স্থিতির বদলে অশান্তি ও নৈরাজ্যের আগুন জ্বালানোর পাশাপাশি নতুন নতুন উৎপীড়ণ ও দমনমূলক ঘটনা ঘটিয়ে বৃহত্তর ইস্যুগুলো থেকে মানুষের চোখকে সরিয়ে নেয়ার যে দক্ষতা দেখিয়েছে তা দেশে দেশে নিষ্ঠুর শাসকদের আচরণের সঙ্গেই তুলনীয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫