Skip to content

রোহিঙ্গারা সেনাবাহিনীর হাতে গণহত্যার শিকার হচ্ছে : ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গারা দেশটির সেনাবাহিনীর হাতে গণহত্যার শিকার হচ্ছে এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন।

বুধবার স্থানীয় সময় নিউইয়র্কে ফরাসী টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এফপি টুইটারে এই খবর জানিয়েছে।

সংখ্যালঘু শুদ্ধি অভিযানের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আমরা চলমান গণহত্যা ও জাতিগোষ্ঠী নিশ্চিহ্নকরণের নিন্দা জানাতে কাজ করবো।’

‘জাতিসংঘকেই এই সহিংসতা বন্ধের আহ্বান জানাতে হবে বলে জানিয়ে ফরাসী প্রেসিডেন্ট বলেন, সেখানে মানবিক ত্রাণ সহায়তা জোরদারের আহ্বান জানাতে হবে। জাতিসংঘ যখন আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাবে, তখন এই বৈশ্বিক সংস্থাটির অধীনেই মায়ানমারে হস্তক্ষেপ করার মতো কার্যক্রমে নেয়া সম্ভব।’

আরটিএনএন থেকে নেয়া

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫