স্পোর্টস ডেস্ক ॥
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে। মূলপর্বের লড়াইয়ের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে আজ দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল।
বেনোনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৬ রান। ব্যাটিং করছেন তামিম ইকবাল (৫) ও সৌম্য (০) রান নিয়ে।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের স্কোয়াডঃ এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।
বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
