Skip to content

প্রেম, বিয়ের প্রস্তাব দিতে ছেলেরা হাঁটু গেঁড়ে বসে যে কারণে…

লাইফস্টাইল ডেস্ক ॥
প্রেম, বিয়ের প্রস্তাব দেয়ার সময় একান্তে কেন হাঁটু গেড়ে বসে ছেলেরা? এর উত্তর খুঁজতে অনেকেই প্রাশ্চাত্য সংস্কৃতির দিকে আঙ্গুল তুললেও আদৌতে এর পেছনের ইতিহাস নিয়ে আছে নানা মত- দ্বিমত। এর শুরুটাই বা কিভাবে হয়েছিলো সে নিয়ে নির্দিষ্ট সাল বা ইতিহাস জানা যায়নি এখনও। তবে প্রেম বা বিয়ের প্রস্তাব নিবেদনের এই ‘স্টাইলের’ উপর অনেক আলোচনা চলছে নানান সময়ে। সেখান থেকেই কিছু তুলে ধরা হলো।
কেউ কেউ মনে করেন, জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেয়ার সময় ছেলেদের নিজস্ব মৌলিক ভঙ্গী থাকা উচিৎ। সেটা বজায় রাখতেই এমন হাঁটু গেঁড়ে বসা। অবশ্য অনেক ক্ষেত্রে মেয়েদেরকেও হাঁটু গেঁড়ে বসে প্রেম বা বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় তবে সেটা কোন লিপ-ইয়ারে। যা খুবই বিরল। তবে এটাও ঠিক যে, পাশ্চাত্যে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার দৃশ্য অহরহ এখনো। যেমনটি আমরা নাটক সিনেমায় দেখে থাকি।
মধ্যযুগে সৌজন্য প্রকাশ করতে হাঁটু গেঁড়ে বসাকে গুরুত্বপূর্ণ ভাবা হতো।
বশ্যতা, আনুগত্য, সম্মান প্রদর্শনে এই রীতি তখন বেশ জনপ্রিয় ছিল। ক্যাথলিকরা তাবুর সামনে যেয়ে এমন ভাবে হাঁটু গেঁড়ে সম্মান দেখাতো। ইন্টারনেটে বিভিন্ন ওয়েব সাইটে গিয়ে এমন ইতিহাসও পাওয়া যায়।
‘এনগেইজম্যান্ট রিং বাইবেল সাইট’ ছেলেদের হাঁটু গেঁড়ে প্রস্তাব নিবেদনের পেছনের কারণ খুঁজতে গিয়ে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে, মধ্যযুগে নাইটদের অন্যতম কর্তব্য ছিল বীরত্ব প্রদর্শন করা। নাইটরা অভিজাত নারীদেরকে নিরাপত্তার দেয়ার দায়িত্বে থাকতো। সামনে যখন কোন নারী আসতো তখন নাইটরা হাঁটু গেঁড়ে সম্মান প্রদর্শন জানাতো। তবে তারা তাদের প্রভু, মালিকদের সামনে আনুগত্য প্রকাশ করতেও হাঁটু গেঁড়ে বসতো। যদিও একটা সময় এই ‘হাঁটু গেঁড়ে’ বসার রেওয়াজ ছিলো ধর্মীয় উপসানালয়গুলোতে। এখন এটা ব্যপকভাবে দৃশ্যমান সামাজিক কিছু অনুষ্ঠান, বিয়ে, প্রেম নিবেদনের ক্ষেত্রে। বিষয়টি বেশ বেশ সাধারণই হয়ে গেছে বলা যায়।
বেশ কিছু ওয়েব সাইটে বলা হয়, পুরুষরা যখন নারীদের সামনে হাঁটু গেঁড়ে বসে তখন তাদের মাথা থাকে নারীদের গর্ভ বা পেট বরাবর। আর এই নারীর গর্ভেইতো জন্ম নেয় নতুন শিশুর।
আগামী প্রজন্ম যেন সুন্দর হয়, মানবজাতির জন্য কল্যানকর হয় সে জন্য শ্রদ্ধা বা ভক্তি জানাতেই নারীর গর্ভ বরাবর সমান উচ্চতায় বসে পুরুষ সম্মান প্রদর্শন করে। মূলত নারীর প্রতি শ্রদ্ধা বা সম্মান জানাতেই এই হাঁটু গেঁড়ে বসা। পুরুষ সেখানে প্রত্যাশা করে তার প্রস্তাবকে নারী মেনে নিক, মেনে নিলে ভবিষ্যতে তারা সুখে দুঃখে পাশাপাশি থেকে চমৎকার দিন কাটাবে। সাধারণত এমন সব কারণগুলোকেই চিহ্নিত করা হয় হাঁটু গেঁড়ে বসার কারণ হিসেবে। যা এখন প্রায় সব দেশেই দেখা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫