Skip to content

ঢাবির খ ইউনিটের পরীক্ষা শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।য়।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫