Skip to content

গাজীপুর জেলা ভোক্তা অধিকার কার্যালয়ে লিনোভো ল্যাপটপ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতা ঠকানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : বিশ্বখ্যাত ব্র্যান্ড লিনোভো (খবহড়াড়) -র নামে বিক্রিত নি¤œ মানের ল্যাপটপ কিনে নানা ভুগান্তির শিকার এক ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিকার পেতে লিখিত অভিযোগ করেছেন। ভূক্তভোগী সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন ২১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ে এই অভিযোগ (নং গা/অ ০৪) পেশ করেন।
রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ চায়নায় তৈরি নি¤œ মানের ল্যাপটপ বিক্রি করায় তিনি পেশাগত ও আর্থিক ক্ষতির শিকার হওয়ার কারণে ওই অভিযোগ করেন বলে জানিয়েছেন। একই কারণে আর অন্য কেউ যেন হয়রানী ও ক্ষতির শিকার না হন সেই প্রতিকারের জন্যও প্রচলিত আইনের আশ্রয় নেন বলেও জানান তিনি।
অভিযোাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ মার্চ ডিলার প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড এর সরবরাহ করা খঅচঞঙচ খঊঘঙঠঙ ঈঙজঊ ও৩ ৬১০০ট উউজ৪ ৪এই ১৪.০” ঐউ খঊউ মডেলের একটি ভোগ্যপণ্য ক্রয় করেন অভিযোগকারী। কাজ করার সময় ল্যাপটপটির পাওয়ার অন হয়ে অফ্ হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা যায়। মাস দুই পর কীপ্যাড অকেজো হয়ে যায়। এ অবস্থায় গত ১৩ জুলাই ল্যাপটপটি গ্লোবাল ব্র্যান্ড এর ওয়ারেন্টি সার্ভিস শাখায় দিয়ে আসেন। এক সপ্তাহের মধ্যে ঠিক করে দিবে বলে পাঁচ সপ্তাহ ধরে হয়রানীর পর ল্যাপটপটি ফেরত পাঠায়। কিন্তু কাজ করতে গিয়ে দুইদিন পর ওই ল্যাপটপটিতে আগের মতই সমস্যা দেখা দেয়। ভূক্তভোগী ক্রেতা সৈয়দ মোকছেদুল আলম লিটন জানান, তিনি সাপ্তাহিক “বাংলাভূমি” পত্রিকার প্রধান সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল “বহুমাত্রিক ডট কম”-র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্¦ পালন করেন। পেশাগত প্রয়োজনে সার্বক্ষণিক ল্যাপটপ প্রয়োজন হয় তাঁর। কিন্তু নি¤œ মানের পণ্য বিক্রি করে গ্লোবাল ব্র্যান্ড প্রতারণার মাধ্যমে তাঁর পেশাগত ও আর্থিক ক্ষতি করেছে।
দৈনিক অবজারভার পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেনও একই ব্র্যান্ডের ল্যাপটপ কিনে একই রকম ভুগান্তি ও ক্ষতির সম্মূখিন হয়েছেন বলে অভিযোগ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫