Skip to content

বান্দরবানে ওবায়দুল কাদের > ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে’

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের সাহসী ও মানবিক ভূমিকা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে। বিপন্ন রোহিঙ্গাদের ত্রাণ সহযোগিতা দেয়ার জন্য প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

সরকার এই ইস্যুতে রাজনীতি করছে না মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপি-ই এ নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গাদের দুরাবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই।

সভা শেষে নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের পরিবারের হাতে দশ হাজার টাকা করে তুলে দেন ওবায়দুল কাদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫