Skip to content

সিরিজ জিতে শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক ॥

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে রোববার রাতে ৫ উইকেটে জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে। পাশাপাশি টেস্টের সঙ্গে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে উঠল ভারত। এ ছাড়া টানা ৯ ম্যাচে জিতে রেকর্ড গড়েছে কোহলি বাহিনী।

রোববার রাতে ইন্দোরে ২৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তুলে জয়ের ভিত গড়ে দিয়ে যান। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় ভারতের। পান্ডিয়া ৭২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন। ৭১ রান করেন রোহিত শর্মা। ৭০টি রান আসে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে। এ ছাড়া মানিষ পান্ডে ৩২ বলে অপরাজিত ৩৬ ও কোহলি ২৮ রান করেন।

বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন হার্দিক পান্ডিয়া।ৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫