Skip to content

অবশেষে রোহিঙ্গা ইস্যুতে মুখ খুলল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক ॥

রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে এতদিন বিশ্বের বিভিন্ন দেশ সরব হলেও মুখ বন্ধ করে ছিল ইসলামের জন্মভূমি সৌদি আরব। কিন্তু অনেকদিন পর সব নিরবতা ভেঙ্গে মুখ খুলল সৌদি আরব।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মায়ানমারের দমননীতির কঠোর সমালোচনা করে বলেন, আমার দেশ মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন ও জোরপূর্বক অবরুদ্ধকরণের নীতির প্রতি গভীরভাবে উদ্বিগ্ন এবং এর নিন্দা জানাচ্ছে।

উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে কয়েক হাজার রোহিঙ্গা।

জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫