বিনোদন ডেস্ক ॥
আদিত্য পাঞ্চোলি-কঙ্গনা রানাউতের ঘটনা এবার মোড় নিয়েছে নতুন দিকে। ঝামেলায় পড়তে যাচ্ছেন কঙ্গনা। কারণ তার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন আদিত্য ও তার স্ত্রী জারিন। স্পটবয় ডট কমের খবর অনুযায়ী, কঙ্গনার বাড়িতে আইনি নোটিস পাঠিয়েছেন আদিত্য। কী ভাবে আইনি পথে কঙ্গনার বিরুদ্ধে লড়বেন সে বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য দু’জন আইনজীবীও নিয়োগ করেছেন তিনি। বেশ কয়েক দিন আগে, নিজের ১৭ বছর বয়সে বাবার বয়সী এক জনের কাছে শারীরিকভাবে হেনস্থা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন কঙ্গনা। তখন সরাসরি কারো নাম না বললেও সম্প্রতি তিনি অভিযোগের আঙুল তুলেছেন আদিত্য পাঞ্চোলির দিকে। সে সময় নাকি আদিত্যের স্ত্রী জারিনের কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জারিন নাকি তাকে ফিরিয়ে দেন। কঙ্গনার কথায়, ‘আমি ওর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি ওর স্ত্রীর কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে, আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।’ কিন্তু জারিন সে সময় তাকে কোনো সাহায্য করেননি বলে অভিযোগ করেন কঙ্গনা। এর পর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। সে সময় শুধুমাত্র সতর্ক করেই নাকি আদিত্যকে ছেড়ে দেয় পুলিশ। সাম্প্রতিক সময়ে সে বিষয়টি নতুন করে আলোচনায় এনে লাগাতার আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে তার উপর শারীরিক হেনস্থার অভিযোগ করছিলেন কঙ্গনা রানাউত। এ প্রসঙ্গে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন আদিত্যর স্ত্রী জারিন ওয়াহাবও। তিনি বলেন, ‘কঙ্গনার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। কারণ আদিত্য চেয়েছিল আমি ওকে সঞ্জয়লীলা বানসালীর সঙ্গে আলাপ করিয়ে দিই। আমি সেটাই করেছিলাম। কিন্তু ও আমার বাড়িতে এলে আমার খারাপ লাগত, এটা ওকে বলব কেন? আমার সমস্যা নিয়ে আমার বোনের সঙ্গেই কখনও আলোচনা করিনি। কঙ্গনা কে? যে ওকে বলতে হবে!’
ঝামেলায় কঙ্গনা
আপডেট :September 26, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
